শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন।

কোনাবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৫৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ রাসেল হোসেন (৩৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত রাসেল বরিশালের বাবুগঞ্জ থানার দেহের গতি গ্রামের মাজেদ হোসেনের ছেলে এবং আমবাগ মধ্যপাড়া দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) স্বপন মিয়া জানান,সঙ্গীয় ফোর্স  উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) রানু খন্দকারসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাগ মধ্য পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় তিনটি মাদক মামলা ও একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর