বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা,স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কুদ্দুসনগর পুকুরপাড় ডাঃ জয়নাল খানের বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিনা আক্তার (৩৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আন্দারকোঠ পাড়া গ্রামের গেদু শেখের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, রিনা আক্তার গত ১০/১২দিন আগে স্বামী স্ত্রী পরিচয়ে কোনাবাড়ি কুদ্দুসনগর পুকুরপাড় ডাঃ জয়নাল খানের বাড়ির ভাড়া বাসায় উঠেন। শনিবার বেলা পৌনে দুইটার দিকে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে বাড়ির মালিককে জানায় রিনা খাতুনের রুমের ভিতর লাশ আছে। বাড়ির মালিক রুমের কাছে এসে রুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে কোনাবাড়ী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত  হয়ে রুমের দরজার তালা ভেঙ্গে ওই নারীকে গলায় ওড়না প্যাচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না প্যাচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর