মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

কোনাবাড়ীতে প্রাইভেটকার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৮৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে প্রাইভেটকার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় শিশুসহ আহত হয়েছেন আরও ২ জন।  শুক্রবার  (১৫ জুলাই) দুপুর পৌনে ১২ টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মরিচা গ্রামের আয়নালের ছেলে রাজু আহমেদ (২৭), বরগুনা জেলার বেতাগী থানার বেতাগী গ্রামের সেলিম মৃধার ছেলে শামীম মৃধা (৩০) এবং নীলফামারী জেলার সদর থানার রাবের তল গ্রামের রহিম আলীর ছেলে শাহিনুর রহমান (৩০)। তাড়া সকলেই কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী ভাড়া বাসায় বসবাস করতেন। 
এঘটনায় নিহত রাজুর মেয়ে রাইসা (২) ও প্রাইভেট কারের চালক আশরাফুল আলম (৩৮) আহত হয়েছেন ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে কোনাবাড়ি ফ্লাইওভার দিয়ে একটি প্রাইভেট আসছিল। ঠিক অপর দিক দিয়ে একটি মোটরসাইকেলে গাজীপুর দিকে যাচ্ছিলেন। এমন সময় প্রাইভেট কার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  রাজু ও শাহিন ও শামিম মারা যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)  কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে  মোটরসাইকেল থাকা ৪ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রাইভেট কারের চালক ও নিহত রাজুর আড়াই বছরের মেয়ে। এসময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি ।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর