শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

কোনাবাড়ীতে মাদক সম্রাট নবাব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে মাদক সম্রাট নবাব সিরাজুদ্দৌলাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) মধ্য রাতে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নবাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভবানিপুর গ্রামের সোহরাব উদ্দিন এর ছেলে। সে জরুন এলাকায় মৃত বাদল খানের বাসায় ভাড়া তোলার আড়ালে দীর্ঘ ১৫ বছর ধরে মাদক ব্যবসা করে আসছে।
এলাকাবাসী জানায় গ্রামে থাকার জায়গা না থাকলেও কোনাবাড়ী জরুন এলাকায় এসে R15 নিয়ে ঘুরে বেড়ায়। খোঁজ নিয়ে জানাযায় কয়েকদিন পর পর
মোটরসাইকেল পরিবর্তন এর মতো স্ত্রী পরিবর্তন করতেন নবাব
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসলাম গার্মেন্টস সংলগ্ন মৃত বাদল খানের বাসায় ফেনসিডিল ক্রয়বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবাব সিরাজুদ্দৌলাকে গ্রেফতার করা হয়। এমন সময় তার কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল, ১২ টি চোরাই টাচ ফোন ৩ টি বাটন মোবাইল , মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর