মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার।

কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ঢেউটিন দান করলো সামাজিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার

কামরুল হাসান রুবেল, স্টাফ রিপোর্টার: / ৪৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ মে, ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন একটি নূরানী মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করেছে সামাজিক ও মানবিক সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার। শুক্রবার (৬ মে) উপজেলার চর এলাহী ইউনিয়নের দক্ষিণ পশ্চিম গাঙচিল মডেল ইসলামিয়া নূরানী মাদ্রাসায় দানকৃত ঢেউটিন গুলো হস্তান্তর করা হয়। ঢেউটিন গুলো স্পন্সর করেন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার চর এলাহী শাখার সদস্য কন্টাক্টর মোঃ নুর হোসেন।

ঢেউটিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাৎ হোসেন, চর এলাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মিডিয়া বিষয়ক সম্পাদক ওসমান গনি, চর এলাহী শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার শুভ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক ময়ূরী আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আজাদ শিকদার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।

ঢেউটিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ আমিন বলেন, হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টার একটি সামাজিক ও মানবিক সংগঠন। এ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশের অসহায় ও নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানো। এর পাশাপাশি আমরা দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় প্রতিষ্ঠান গুলোয় আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ এ নূরানী মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করা হয়েছে।

ঢেউটিন স্পন্সর করা মোঃ নুর হোসেন বলেন, আমি এ গাঙচিলের সন্তান, আমি চাই আমার এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলো তাদের কার্যক্রমকে আরও প্রসারিত করুক। এলাকার ছোটছোট কোমলমতি শিশুরা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, সেজন্য আমি আমার সংগঠন হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের মাধ্যমে নির্মাণাধীন এ মাদ্রাসায় দুই বান ঢেউটিন দান করেছি। আমি আশা করবো সমাজের বিত্তবান ব্যক্তিরা নিজ উদ্যোগে অথবা আমাদের সংগঠনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোয় এভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা হিউম্যান ফ্রী সার্ভিস সেন্টারের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা আমাদের মাদ্রাসার জন্য যে সহযোগিতা করেছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সেটার প্রতিদান দিবেন। আমরা এ সংগঠনের সফলতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর