শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

গাজীপুরে আন্তঃজেলা পিকআপ চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা পিকআপ চোর চক্রের মূলহোতাসহ ৯ চোর চক্রের  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, ইয়াসিন (১৯), ইলিয়াস (২৭),রমজান (৩০), নাহিদ (২৩),বেলাল খা (৪০),
আব্দুল আলিম @ আলিম (৩০),কাশেম বেপারী (৩৫),বাবুল মিয়া (৪০) এবং আবু বকর সিদ্দিক (৫২)।
উপ-পুলিশ কমিশনার  বলেন, গত (৫ সেপ্টেম্বর) রাত দশটায় সময় বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায়  স্কয়ার ফ্যাক্টরীর সামনে থেকে একটি পিক-আপ চুরি হয়। পরে ভুক্তভোগী ৯ সেপ্টেম্বর  বাসন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে অভিযানে নামে পুলিশ। প্রথমে গাজীপুরের শ্রীপুর থানাধীন এলাকা থেকে ইয়াসিন এবং ইলিয়াসকে ১টি পিকআপসহ গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
পরে আদালত তাদেরকে একদিনের  রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা গাড়ী চুরি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। পরবর্তীতেন গ্রেফতারকৃতদের নিয়ে অভিযানে গিয়ে সদর থানাধীন সালনা ও কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকার থেকে বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা বেশ কয়েকটি পিক-আপ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মোঃ খায়রুল আলম, সহকারি পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ,বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর