শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ জুলাই, ২০২২

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন।

সিনেট অধিবেশনে উপাচার্য মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেয়া গৃহীত কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে সংশোধন পাস ও চলতি বছরের শেষের দিকে ২য় সমাবর্তনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও আগামি ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ২৬০টি কলেজে একযোগে আনন্দ র‌্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সপ্তাহ, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সিনেট অধিবেশনে সংসদ সদস্য শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ডিনসহ মোট ৭৭ জন সিনেট সদস্য অধিবেশনে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর