বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে নকল জুস কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

রিপোর্টারের নাম : / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ মে, ২০২৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় রবিবার (১২ মে) দুপুুরে ভেজাল রোধে একটি নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছেন।

এনএসআই’র দেয়া তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা সহকারী পরিচালক শরিফুল ইসলাম নেতৃত্বে যৌথ সমন্বয়ে নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর গাজীপুর জেলা সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, র্দীঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে নকল খাদ্য পন্য উৎপাদনকারী চক্রটি গোপনে শিশুখাদ্য সহ অন্যান্য করে আসছিল মর্মে তথ্যের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন নামী-দামী কোম্পানির লোগো সম্বলিত নকল জুস (প্রায় ১৫০০ টি), চিপস, সয়াবিন তেল, চকোলেটের মোড়ক, জুসের খালি বোতল (৭০০০-৮০০০ হাজার) জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে কারখানার মালিক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তবে কারখানা সাময়িক সিলগালা করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে আগে থেকেই কারখানার লোকজন সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর