বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

গাজীপুরে পৃথক অভিযানে আটক-২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

গাজীপুরে পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসন থানাধীন দিঘিরচালা এলাকা থেকে মোঃ সানোয়ার হোসেন (৩৫) কে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। অপর দিকে ঊনিশে টাওয়ারের সামনে থেকে রফিকুল ইসলাম (২৩) কে ৭০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের রাজিবপুর থানার
নয়ারচর পাটাদোয়া পাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মন্ডলের ছেলে মোঃ সানোয়ার হোসেন এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জিএমপি বাসন থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর