শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর  কাশিমপুরে  অবৈধ বিদেশী পিস্তল, চাইনিজ কুড়াল ও  ফেন্সিডিলসহ জাহিদুর ইসলাম(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক- কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায় শনিবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি লোহার তৈরি বিদেশী পিস্তল ও পিস্তলের সাথে যুক্ত একটি ম্যাগাজিন যা লম্বা ৩.৭ ইঞ্চি, একটি লোহা ও স্টিলের তৈরী চাইনিজ কুড়াল ও ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী আজিজুল মোল্লা পালিয়ে যায়।
রোববার (২ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজওয়ান আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃতের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল, চাইনিজ কুড়াল ও মাদকদ্রব্য উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ। তিনি আরো জানান, অস্ত্রের বিষয়ে পুলিশকে সে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফীউল করিম জানান, এসংক্রান্ত বিষয়ে অবৈধ  অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদকবিক্রেতাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর