মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

গাজীপুরে শিল্প মালিকদের সাথে শিল্প পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শিল্প এলাকায় আইনশৃঙ্খলা এবং বেতন বোনাস সংক্রান্তে গাজীপুর জেলার শিল্প মালিকদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

এসময় বক্তব্য রাখেন স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, স্প্যারো গার্মেন্টসের এমডি শোভন ইসলাম, জিএমপি’র অতিরিক্ত কমিশনার ইলতুৎমিশসহ বিভিন্ন কারখানার মালিক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএ এবং বিকেএমইএ’র নেতৃবৃন্দ অংশ নেন।

মতবিনিময় সভায় যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে শিল্প মালিকদের সহযোগিতা চান শিল্প পুলিশ কর্তৃপক্ষ। মালিকদের বৈধ স্বার্থ রক্ষা এবং উৎপাদন যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে জীবনের ঝুঁকি নিয়ে হলেও অব্যাহত সুবিধা নিশ্চিত করার কথা জানায় পুলিশ। অপরদিকে কারখানা কর্তৃপক্ষও শৃঙ্খলা রক্ষা ও মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

ওই মতবিনিময় সভায় শতাধিক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর