রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাজীপুরে হাসপাতাল থেকে শিশু অপহরণ, ২ নারী গ্রেফতার

গাজীপুর সংবাদদাতাঃ / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

গাজীপুরে হাসপাতাল থেকে এক শিশুকে অপহরণের ঘটনায় দুই অপহরণকারী নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অপহরণকৃত এক বছর বয়সী শিশু লাবিব গাজীপুর সদর থানার মাঝিরখোলা এলাকার হামিদা আক্তারের ছেলে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সদর থানার ভোড়া ও পূবাইল থানা এলাকা হতে শিশুকে উদ্ধারপূর্বক ঐ দুই নারীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাউশী দশাদার গ্রামের সুলতান মিয়ার স্ত্রী সুলতানা(২৬) খাতুন এবং শিশুকে ক্রয় করতে আসা অপর নারী ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট গ্রামের মৃত আনসার মীরের মেয়ে মোছা. ফারজানা আক্তার (১৯)।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান গাজীপুর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামিদা আক্তার তার দুই ছেলেকে নিয়ে মাঝিরখোলা এলাকায় ভাড়া থাকতেন। গত দেড় মাসে আগে তার বড় ছেলে হাবিব পায়ে ব্যথা পাওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে থাকা অবস্থায় গত বুধবার (১লা নভেম্বর) বোরকা পরা অজ্ঞাতানামা এক মহিলা কৌশলে তার সাথে মিশে তার ছোট ছেলে লাবিবকে শহীদ তাজ উদ্দিন আহমদ হাসপাতালের সার্জারী ওয়ার্ড থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি জিএমপি সদর হাসপাতালে একটি অপহরণের মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারিত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর