বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় গাজীপুরের কেশরিতা এলাকায় অ্যাকুয়া বিলাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ ২০২৩-২৪ মেয়াদের বার্ষিক প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করার জন্য সাধারণ সম্পাদককে সমর্থন জানিয়ে প্রতিবেদন অনুমোদন করেন।

সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনার জন্য প্রস্তাব করলে সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মাসুদুল হক, সহ-সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ, সদস্য সাদেক আলী ও আমির হোসেন রিয়েল সভায় তাদের বক্তব্য তুলে ধরে পরামর্শ ও মতামত পেশ করেন।

সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিততে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বার্ষিক সাধারণ সভা সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মোবারক হোসেনসহ অন্য সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সভার শেষে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কমনায় সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষ করে নৌকা ভ্রমণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর