সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম। 

গৃহবধূকে মারধর টাকা লুটের ঘটনায় পুলিশ সদস্য ক্লোজড

সীতাকুণ্ড প্রতিনিধিঃ / ৩২২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সীতাকুণ্ডে পুলিশ কর্তৃক এক গৃহিণীকে হেনেস্তার অভিযোগে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব মোরশেদকে ক্লোজড করা হয়েছে।

বিষয়টি রাতে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।
ওই নারীর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার নুর আহম্মদের নতুন বাড়িতে এস আই মাহাবুব মোরশেদ ৫ জন পুলিশ কনস্টেবলসহ খালেদা আক্তারের স্বামী পরোয়ানাভূক্ত আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করতে যায়। তাকে না পেয়ে আলমারির চাবি দিতে বলে। খালেদা আক্তার চাবি দিতে অস্বীকার করলে গায়ে লাথি মারেন।

এরপর চাবি নিয়ে ঘরের আলমারি তল্লাশি করে গরু বিক্রি করা দেড় লাখ টাকা ও ছেলে রিয়াজ উদ্দিন হৃদয়ের স্কুল-কলেজের সার্টিফিকেট জব্দ করে নিয়ে যায়।

এসব অভিযোগ জানিয়ে খালেদা আক্তার রবিবার দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার, সীতাকুণ্ড সার্কেলের অ্যাডিশনাল এসপি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পত্র গ্রহন করার পর এক কপি সীতাকুন্ড সার্কেল অফিসে জমা দিতে বলা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

অভিযুক্ত এসআই মাহবুব মোরশেদ বলেন, আমার বিরুদ্ধে অনীত সব অভিযোগ মিথ্যা। আপনারা ঘটনার গভীরে গিয়ে দেখতে পারেন। পরোয়ানাভূক্ত আসামী ধরতে গিয়ে এরকম ষড়যন্ত্রের শিকার হলে চাকরি করা যাবেনা।

এদিকে রবিবার রাতে এসআই মাহবুব মোরশেদকে সীতাকুণ্ড মডেল থানা থেকে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর