শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি পাচ্ছেন শেখ হাসিনা

রিপোর্টারের নাম : / ২৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি দিতে যাচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। এ বছরের ডিসেম্বরে পর্তুগালে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেসে এ উপাধি দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল সকালে গণভবনে সরকারপ্রধানের সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন। সর্বসম্মতিক্রমে এই উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় নিজেদের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান প্রতিষ্ঠানটির সভাপতি। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ১৭০টি দেশ ও অঞ্চলে ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত একটি সংগঠন। ডায়াবেটিসে আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছে এই বিশ্ব সংগঠনটি। ১৯৫০ সাল থেকে বিশ্বব্যাপী ডায়াবেটিক সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর