বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ৪ কোটি ৭০ লাখ লিটার ভোজ্যতেল

রিপোর্টারের নাম : / ২৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ মে, ২০২২

দামের অস্থিরতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে চার জাহাজ থেকে খালাস হচ্ছে ৪৭ হাজার টন বা ৪ কোটি ৭০ লাখ লিটার ভোজ্যতেল। একাধিক আমদানিকারক এসব তেল আমদানি করেছেন। এর মধ্যে দুটি জাহাজে রয়েছে অপরিশোধিত সয়াবিন তেল। অপর দুটিতে পাম অয়েল।

দেশে দফায় দফায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির মধ্যেই গত মাসে বিশ্ববাজারে পাম অয়েল বিক্রি বন্ধের ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। দেশটি বিশ্বের সর্বাধিক পাম অয়েল রপ্তানিকারক। ঘোষণা অনুযায়ী তারা ২৮ এপ্রিল থেকে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ নিয়ে বিপাকে পড়েন দেশের আমদানিকারকরা। তারা নতুন এলসি খুলতে পারছেন না। বন্ধ ঘোষণার আগে যেসব এলসি খোলা হয়েছিল তার বিপরীতে তেল আমদানি নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। তবে একেবারে শেষ মুহূর্তে কিছু পাম অয়েল জাহাজে বোঝাই করতে পেরেছেন তারা। মূলত সেসব পাম অয়েলই এখন চট্টগ্রাম বন্দর দিয়ে আসছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক যুগান্তরকে বলেন, এ বন্দরের বহির্নোঙরে ওই চারটি জাহাজ থেকে ভোজ্যতেল খালাসের কাজ কয়েকদিনের মধ্যে শেষ হবে। এগুলোর মধ্যে আর্জেন্টিনার সান লরেঞ্জো বন্দর থেকে ৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ২৯ এপ্রিল এ বন্দরে আসে এনএস স্টেলা নামের জাহাজ। একই বন্দর থেকে ওরিয়েন্ট চ্যালেঞ্জ নামের অপর একটি জাহাজ ২১ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে ২ মে। ইন্দোনেশিয়ার দুমাই বন্দর থেকে মেঘনা প্রাইড ৪ মে এ বন্দরে এসেছে ৭ হাজার ৭৯৯ টন পাম অয়েল নিয়ে। একই দিন একই বন্দর থেকে সানঝিন ৩০২৫ নামের জাহাজটি নিয়ে এসেছে ১১ হাজার ২৪৫ টন পাম অয়েল।

বন্দর সূত্রে আরও জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে ১ হাজার ২০০ টন পাম অয়েল নিয়ে সুমাত্রা পাম নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে বৃহস্পতিবার। তবে এ জাহাজের তেল খালাস এখনো শুরু হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর