সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

চট্টগ্রাম : বীরকন্যা প্রীতিলতার নামে সড়কের নামকরণ

রিপোর্টারের নাম : / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে চট্টগ্রামে একটি আঞ্চলিক মহাসড়কের নামকরণ করেছে সরকার। জেলার পটিয়া থেকে বোয়ালখালী পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের নতুন এ নামকরণ করা হয়েছে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নামকরণ করা হয়।

ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মাতৃভূমিকে মুক্ত করতে অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনদানকে স্মরণীয় করে রাখতে তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়ার এবং তার নামে গুরুত্বপূর্ণ স্থাপনার দাবি ছিল দীর্ঘদিনের। এই উদ্যোগের মধ্য সচেতন নাগরিক সমাজের দাবির কিছুটা পূর্ণ হয়েছে বলে মনে করেন অনেকে। যদিও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাস্টার দা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতাসহ সব বীর সেনানীদের স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবিও দীর্ঘদিনের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী সড়ক বিভাগাধীন পটিয়া বোয়ালখালী (কানুনগোপাড়া) ১২ কিলোমিটার দীর্ঘ ( চেইনেজ ০০+০০০ হতে ১২+০০০ মিটার পর্যন্ত) জেলা মহাসড়কের (জেড-১০৫৯) নাম ‘প্রীতিলতা সড়ক’ নামে নামকরণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর