শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশের বেশি

রিপোর্টারের নাম : / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

চলতি ২০২২-২৩ অর্থবছরের দুই মাসের (জুলাই-আগস্ট) হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। ফাইল ছবি জুলাইয়ের ধারাবাহিকতায় আগস্টেও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট মাসে ২০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এটি আগের বছরের আগস্টের চেয়ে ১২ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের দুই মাসের (জুলাই-আগস্ট) হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের জুলাই-আগস্ট সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। এই বছরের একই সময়ে এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল। এ সময়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

জানা যায়, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া হারের চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। এতে প্রবাসীরা উৎসাহী হচ্ছেন বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক মনে করে, রেমিট্যান্স প্রবাহ গত দুই মাস ধরে ইতিবাচক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের কারণে সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাসী আয় নেতিবাচক হলে ডলারের ওপর চাপ বাড়ে। বিশ্ববাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের ওপর চাপ পড়ে। এতে মার্কিন এ মুদ্রাটির দর অস্বাভাবিক বাড়তে থাকে। কেন্দ্রীয় ব্যাংককেও ডলারের দর স্থিতিশীল রাখতে গলদঘর্ম হতে হয়। আমদানি নিয়ন্ত্রণসহ ডলারের প্রবাহ বাড়াতে নানান পদক্ষেপ নেওয়া হয়। ব্যাংকগুলো ব্যাংক হারের চেয়ে বেশি দরে ডলার সংগ্রহ করায় প্রবাসীরা হুন্ডির বদলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে সাড়া দিয়েছেন বলেই ব্যাংক কর্মকর্তারা জানান।

গতকাল আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডলারের ব্যাপক চাহিদা থাকায় গতকালও ব্যাংকগুলো ১০৬ টাকা পর্যন্ত দরে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করেছে। এর সঙ্গে প্রবাসীরা সরকারি আড়াই শতাংশ প্রণোদনাও পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর