বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এর আগে ১ম পর্যায়ে ৯৫ টি, ২য় পর্যায়ে ৫০০ টি, ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) ৫০ টি এরই ধারাবাহিকতায় আজ ৩য় পর্যায়ে ( ২য় ধাপে ) ১৩ টি গৃহ উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত উপজেলায় সর্বমোট ৬৫৮ টি

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ভূমি হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই ) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ জমিসহ ভূমি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,উপজেলা দুর্যোগ পূর্ণবাসন কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার প্রমূখ।

উপকারভোগীদের মধ্য থেকে বক্তব্য দেন এনামুল হক এবং মাসুমা খাতুন জেমি তারা বলেন,বিগত কোনো সরকার বিনামূল্যে জায়গাসহ রঙিন টিনে পাকাঘর পাওয়ার এমন স্বপ্ন দেখাতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। বিনামূল্যে জমি ও ঘর পেয়ে আমরা অনেক খুশি তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরে সকাল সাড়ে ১০ টায় সারা দেশের জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়াল মাধ্যমে
গণভবন থেকে আনুষ্ঠানিক ভাবে জমিসহ গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর