সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৭ টি ককটেল বোমাসহ একজন আটক

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান থেকে বুধবার বিকেলে ২৭টি ককটেল সদৃশ্য বোমসহ তোতা মিয়া (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক তোতা মিয়া শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার এলাকার বিনানগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাবের দাবি, জব্দকৃত ককটেল সদৃশ্য বোম গুলো অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে তোতা মিয়া।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার বাটার মফিজ মোড় এলাকার সোলায়মান মাস্টারের আম বাগানের ভিতরে অভিযান চালিয়ে জঙ্গলের মধ্যে নিম গাছের নিচে থেকে ২৭টি ককটেল সদৃশ্য বোমাসহ তোতাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, রাজশাহী সদরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম এনামুল করিম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার জয় কুমার সরকার।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর