শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জন্মনিবন্ধনে স্বস্তি, লাগছে না বাবা-মার জন্মসনদ ও এনআইডি

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নতুন জন্মনিবন্ধন করতে এখন আর বাবা ও মায়ের কোনো ধরণের সনদ লাগছে না। জন্মনিবন্ধন করতে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বাবা-মায়ের এনআইডি ও জন্মসনদের বাধ্যবাধকতা তুলে দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। সোমবার (১৫ আগস্ট) জন্মনিবন্ধনের ওয়েব সাইটে গেলে সেখানে বাবা-মায়ের কোনো ধরনের জন্মসনদ ও এনআইডির বাধ্যবাধকতা ছাড়াই আবেদন করতে দেখা গেছে সাধারণদের।

জন্মনিবন্ধনের ওয়েব সাইটে দেখা যায়, আগে ১৮ বছরের উর্ধ্বে যাদের বয়স রয়েছে তাদের জন্মনিবন্ধন করতে বাবা-মায়ের এনআইডির বাধ্যবাধকতা ছিল। ফলে বিপাকে পড়তে হয়েছে যাদের বাবা-মা অনেক আগেই মারা গেছে বা বয়োবৃদ্ধ অথবা বিদেশে থাকার কারণে এনআইডি করা হয়নি তাদের। এছাড়া ১৮ বছরের নিচে যাদের বয়স রয়েছে তারা নিবন্ধন করতে গেলে বাবা-মার এনআইডি ও জন্মসনদ বাধ্যতামূলক ছিল। গত ২৭ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করায় এখন আর কোনো জটিলতায় পড়তে হচ্ছে না সাধারণ মানুকে।

এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত গণমাধ্যমকে বলেন, ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন দেওয়ার বিষয়টি আবেদনে বাধ্যতামূলক থাকলেও সেটি আমরা তুলে দিয়েছি। ১৮ বছরের নিচে যারা তাদের টিকা নিতে হলে হয়তো বাবা-মাসহ তিনটি জন্মনিবন্ধন করা লাগতো। সেজন্য এটি তুলে দিয়েছি।

এদিকে, এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকার কাগজ যেকোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্মনিবন্ধন করা যাবে জানায় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার সনদ না চাওয়ায় বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন এবং যাদের বাবা-মা মৃত্যুবরণ করেছে তাদের জটিলতা কাটলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর