শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জমি নিয়ে বিরোধ, হামলায় আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

এন এ জোহা,গাইবান্ধা: / ৩৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে জমিজমার বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নবী ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নুরুন্নবী ইসলাম খোলাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র।

পুলিশ জানায়, খোলাবাড়ীতে জমিজমা বিরোধের জেরে নিয়ে নুরুন্নবী সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আব্দুল মান্নান এর সাথে বিরোধ চলছিল। গত ১৭ জুলাই আসামীরা নুরুন্নবী সরকারের বাড়ীতে অনধিকার প্রবেশ করে নুরুন্নবী সরকারসহ কয়েকজনকে আহত করে।

এ সময় আব্দুল মান্নানের লোকজনের হামলায় নুরুন্নবী সরকার গুরুতর আহত হন। নুরুন্নবী ইসলাম প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয় অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৭ আগস্ট রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও গাইবান্ধা সদর থানার এসআই মোঃ মাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর