সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার।

জয়পুরহাটে মটর শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি : / ৩৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঈদ উপলক্ষে পাঁচ হাজার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, আটা, চাল ও বেকার, বয়স্ক শ্রমিকদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে মটর শ্রমিক ইউনিয়ন অফিসের নিজস্ব ভবনে এসব বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায়, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

আমন্ত্রিত অতিথিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পৌর মেয়র ও মটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী ও বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর