রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জাতিসংঘের গুমের তালিকার ১০ জনের খোঁজ পেয়েছি : প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে গুম হওয়া যে ৭৬ জনের তালিকা দেওয়া হয়েছে এর মধ্যে ১০ জনকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ যে ৭৬ জনের তালিকা দিয়েছে সেই তালিকায় আজ থেকে ২০-২৫ বছর আগে গুম হওয়া ব্যক্তিরও নাম রয়েছে। আমরা যখন সরকারে ছিলাম না সেই সময়ের নামও রয়েছে।সেখানে কল্পনা চাকমার নাম রয়েছে। ’

তিনি জানান, গুমের তালিকার ৭৬ জনের মধ্যে ১০ জনের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ২৮ জন দাগি আসামিও রয়েছে। তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে পারে। আবার এর মধ্যে একটি মেয়ের নাম ছিল, যার মা অভিযোগ করেছিলেন, সে গুম হয়েছে। পরে দেখা গেল মেয়েটি পালিয়ে বিয়ে করেছে। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় নিখোঁজ হওয়া এমন ১০-১২ জন পরে এসেছে।

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেত ঢাকা সফরের সময় গুম হওয়া ব্যক্তিদের জন্য কোনো বিশেষ সংস্থা গঠনের দাবি জানাননি। তিনি এ ক্ষেত্রে একটি মেকানিজমের কথা বলেছেন বলে উল্লেখ করেন শাহরিয়ার আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর