সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

জাতীয় নির্বাচন দেরীতে হলে আগামী ৬ মাসের মধ্যে হয়তো স্থানীয় নির্বাচন শুরু হবে-নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন,আমরা এখনি নির্বাচন চাচ্ছি না। আগে রাষ্ট্র সংস্কার হোক পরে নির্বাচন। সংস্কার প্রক্রিয়া শেষ করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হয়তো দুই বছর লাগবে। জাতীয় নির্বাচন দেরীতে হলে আগামী ৬ মাসের মধ্যে হয়তো স্থানীয় নির্বাচন শুরু হবে। এই সরকারের কমিশন রিপোর্ট প্রদান করলে হয়তো তিন মাসের মধ্যে নির্বাচন কমিশন নিয়োগ হবে। তাহলে জানুয়ারি মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে। যেহেতু সকল স্থানীয় নির্বাচন বাতিল করা হয়েছে। এটা সরকারের উন্নয়নের তৃনমুলের যে কাঠামো এই কাঠামোতে জনপ্রতিনিধি না থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। আপনারা জনপ্রতিনিধি হতে চাইলে, জনগণের পাশে যান। জনগণের জন্য কাজ করুন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারের নিচে এক পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি বলেন,আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিএনপি জামাত সহ রাজপথের সকল সংগঠনকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবী জানাতে আহবান জানাবো বলে মন্তব্য করেছেন।
গন অধিকার পরিষদের নেতা কর্মীদের উদ্দেশ্যে নুর বলেন, আওয়ামী লীগকে মানুষ কি পরিমাণ ঘৃণা করে সেটা আপনারা দেখেছেন। কাজেই এমন কাজ করবেন না যে কাজে মানুষ আপনাদেরকে আওয়ামী লীগের চেয়ে বেশি ঘৃনা করে। আপনারা জনগনের জন্য কাজ করবেন এবং জনগণের পাশে থাকবেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশের মানুষ গণঅধিকার পরিষদকে ভালোবাসে। আগামী নির্বাচনে গন অধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করবে। গাজীপুর হবে গণ অধিকার পরিষদের ঘাটি।
গণ অধিকার পরিষদের গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজহারের সভাপতিত্বে পথসভাটিতে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর