শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

জামায়াত–শিবিরের ১১ নেতা–কর্মী রিমান্ডে

অনলাইন ডেস্ক: / ২৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

রাজধানীর গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় জামায়াত–শিবিরের ১১ নেতা–কর্মীকে ১ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। অপর পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আজ মঙ্গলবার এই আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। এর আগে পুলিশ এই ১১ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই ১১ জন হলেন জামায়াতে ইসলামীর গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুর, গুলশান থানা পূর্ব শাখার সদস্য মুফতি রহমতুল্লাহ বিন তোফাজ্জল হোসেন, জামায়াত কর্মী এ কে এম আবদুস সালাম, সাইমুম জামিল, মো. হাফিজুর রহমান, আবদুল্লাহ আল মাহফুজ, আঞ্জুম বিন কামাল, নূর মোহাম্মদ মনির, সালাহউদ্দীন সাব্বির, আবদুর নূর ওরফে নূরনবী ও নাসির উদ্দীন।

গতকাল সোমবার রাতে গুলশানের শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা-কর্মী।

ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী সদস্য। সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সরকারকে বেকায়দায় ফেলার বিষয়ে আলোচনা করতে তাঁরা শাহজাদপুরের একটি বাড়ির নিচতলায় একত্র হয়েছেন। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আটটি ককটেল, বই ও বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গুলশান থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর