বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জুলাইয়ে এসেছে রেকর্ড ২০৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

রিপোর্টারের নাম : / ২৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

চলতি অর্থবছরের প্রথম মাসে রেকর্ড পরিমানে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবছরের জুলাইয়ে দেশে ২০৯ কোটি ৬৯ লাখ (২ দশমিক শূন্য ৯ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন তাঁরা। দেশীয় মুদ্রায় যা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা (ডলারের বিনিময় হার ৯৪ টাকা ৭০ পয়সা ধরে)। যা ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই মাসে রেমিটেন্যান্স এসেছিল ১৮৭ কোটি ডলার। আর ২০২১-২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিছু ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। আবার ক্ষেত্র বিশেষে শর্ত আরোপ করা হয়েছে। আর সরকারও রেমিট্যান্সের প্রণোদনা বাড়ানোর পাশাপাশি নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। এখন ডলারের রেটও বেশি পাচ্ছে। এ ছাড়া গত মাসে ঈদুল আজহা ছিল, প্রবাসীরা পরিবারের ঈদ উৎসব সুন্দরভাবে পালনের জন্য তুলনামূলক বেশি অর্থ পাঠিয়েছেন। এসব কারণে রেমিট্যান্স বেড়েছে। আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর