শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ

রিপোর্টারের নাম : / ২৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

গেল ২০২১ সালের জুলাই মাসের চেয়ে চলতি বছরের (২০২২) একই সময়ে যুক্তরাজ্যে (ইউকে) বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ২৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে (ইউএসএ) এ সময়ে পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৩৮ শতাংশ, কানাডায় ৭ দশমিক ৩৩ শতাংশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বেড়েছে ১৩ দশমিক ৪৬ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য পর্যালোচনা করে গতকাল মঙ্গলবার দেশভিত্তিক রপ্তানির এ তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমএই।

বিজিএমইএ জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে ৬৮৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। গেল ২০২১-২২ অর্থবছরের রপ্তানির পরিমাণ ছিল ৫৯৯ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি জুলাই মাসে রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৩৮ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে গত অর্থবছরের জুলাই মাসে পোশাক রপ্তানি হয়েছিল ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। চলতি বছরের জুলাই মাসে তা বেড়ে হয়েছে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ১৩ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে যুক্তরাজ্যে ২০২১ সালের জুলাই মাসে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ২৭৬ মিলিয়ন ডলার। চলতি ২০২২-২৩ অর্থবছরের একই মাসে তা বেড়ে ৩৬৬ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশটিতে বাংলাদেশের পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া জার্মানিতে ২ দশমিক ২১ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়ে ৫১৭ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

একই সঙ্গে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি এবং পোল্যান্ডের মতো প্রধান দেশগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩০ দশমিক ২৭ শতাংশ, ১৩ দশমিক ৮৮ শতাংশ, ৪ দশমিক ১৪ শতাংশ ও ২ দশমিক ৯২ শতাংশ। বাংলাদেশের প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ২৬ শতাংশ, ৭১ দশমিক ৭৪ শতাংশ, ১৮ দশমিক ৫৩ শতাংশ ও ২২ দশমিক ২৭ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর