শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৪৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ মে, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই কলেজ ছাত্রী হলেন জয়পুরহাট সরকারী কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্রী ও ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে আয়েশা ছিদ্দিকা(২০)।

ঘটনার বিবরণে জানা যায় ঈদের পরের দিন আয়েশা
ছিদ্দিকাকে বাড়ীতে রেখে তার ভাই ও ভাবীকে নিয়ে শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়।

শুক্রবার (৬ই মে) সকালে আয়েশা প্রতিবেশি মহিলাদের সঙ্গে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যায়, রাত ৯টার
দিকে এসে বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী দুই ভাস্তীকে নিয়ে ঘরে শুয়ে পড়ে,রাত ১১টার দিকে আয়েশা ভাস্তীদের ঘরে রেখে পাশের ঘরে ফোনে কথা বলতে যায়।

অন্য ঘরে শুয়ে থাকা ভাস্তীরা সকালে জেগে উঠে ঘর থেকে বের হতে গিয়ে বাহির থেকে ঘরের দরজা আটকানো থাকায় ডাকাডাকি করলে পাশের বাড়ী থেকে তাদের মা এসে দরজা খুলে বাড়ীতে প্রবেশ করে দেখতে পান আয়েশার মুখে কাপড় গোঁজা ও বিবস্ত্র মৃত দেহ বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশে পাশের লোকজন এসে পুলিশে খরব দেয়।

প্রতিবেশীদের ধারণা, রাতের কোন এক সময় কে বা কাহারা কৌশলে বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে আশেয়ার মুখে কাপড় গোঁজে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি, প্রামথিক ভাবে ধারনা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধর্ষনের বিষয়ে এখন কিছু বলা যাচ্ছেনা, ময়না তদন্তে পর হত্যার কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর