বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

জয়পুরহাটে এবার ভাবির হাতে দেবর খুন

রিপোর্টারের নাম : / ৪৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মে, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু দেবরকে শ্বাসরোধে হত্যা করেছে আপন ভাবি।

মঙ্গলবার (১০মে) সকালে ঘটনাটি ঘটে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে।মৃত শিশু হলো ওই গ্রামের জাহুরুল ইসলামের ছেলে আব্দুল্যাহ লাবিব(৪)।

ঘটনার বিবরণে জানা যায়, জহুরুল ইসলামের দুই ছেলে, মেস্তাউল ও লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুন (১৮) বিয়ের পর থেকে প্রায় শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত, অতিষ্ঠ হয়ে বড় ছেলে ভিন্ন বাড়ি করে দেয়।

আজ সকালে জহুরুল ইসলাম বড় ছেলেকে নিয়ে মাঠে ধান কাটতে যায়, সুযোগ পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে রিমা তার একমাত্র শিশু দেবরকে ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়ীতে নিয়ে এসে শ্বাসরোধে হত্যা করে লেপ দিয়ে ঢেকে রাখে।

পরে শিশুটির মা বড় ছেলের বাড়িতে এসে শিশুটিকে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকে।পরবর্তীতে সন্দেহজনকভাবে আবারো বড় ছেলের বাড়িতে খুঁজে পেল তার মৃতদেহ।পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়, পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও রিমাকে হেফাজতে নেয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, রিমা তার শিশু দেবরকে শ্বাসরোধে হত্যার বিষয়টি শিকার করেছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।উক্ত ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর