রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমা চোরের ৭ সদস্য গ্রেফতার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমা চোরের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানের দল।

গত ১৯ আগস্ট রাতে সদর উপজেলার কয়তাহার দীঘির পুকুর মাঠের গভীর নলকূপ পাম্প চালানোর ১০ কেভি করে ৩ টি ট্রান্সফরমার ভিতরের থাকা তামার কয়েক চুরি হয়।

২০ আগস্ট জয়পুরহাট সদর থানায় ওই গভীর নলকূপের মালিক পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করেন।

পরবর্তীতে গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে, কালাই উপজেলার বিনোইল এর খয়বরের ছেলে ছাইদুর রহমান,
বেগুনগ্রামের দিলবর এর ছেলে আব্দুল জলিল,
জেলার ক্ষেতলাল উপজেলার কোমলগাড়ীর অপির শাহর ছেলে শাহ আলম,
উপজেলার কয়তাহারের আব্দুল রাকিবের ছেলে ফারুক হোসেন,
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুইয়াগাড়ীর জসিম উদ্দিনের ছেলে আব্দুল বারিক ও
গুইয়াগাড়ীর মৃত ফারুকের ছেলে মিস্টনকে
গ্রেপ্তার করে এবং তাদের দেওয়া তথ্যমতে,

বগুড়া জেলার শিবগঞ্জ সোনারপাড়ায় অভিযান চালিয়ে ইলিয়াস প্রামানিকের ছেলে মোত্তালেবের ভাঙ্গারি দোকান থেকে ১৬ কেজি তামার তার, ৫ টি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার নুরে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,
গ্রেপ্তারকৃত আসামীরা আন্তঃজেলা ট্রান্সফরমার চোর দলের সক্রিয় সদস্য, আসামিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর