বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

জয়পুরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী

রিপোর্টারের নাম : / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৪ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার( ৮ মে) শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুল ও সন্ধ্যায় সকল ট্রেড ইউনিয়নের সাবেক, বর্তমান নেতৃবৃন্দ ও প্রবীন সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সার্বিক ব্যবস্থাপনায়,
প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহশীন আলী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মাসুদ রেজা,পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খোরশেদ আলম সৈকত, পৌর প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগ নেতা রাসেল দেওয়া মিলন ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মোর্তুজা শিপলু ও উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিকসহ ২৮ টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবীন সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর