বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

জয়পুরহাটে ভুয়া র‍্যাব গ্রেফতার

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৪০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ মে, ২০২২

জয়পুরহাটে ভুয়া র‍্যাব সদস্য পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে পৌর এলাকার খঞ্জনপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত হলের, পৌর এলাকার সওদাগরপাড়ার মৃত সওদাগর শেখের ছেলে আলমগীর হোসেন(৫০)।

জয়পুরহাট র‍্যাব-৫, কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ বলেন, অভিযুক্ত আলমগীর বিভিন্ন সময় র‍্যাব,সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকুরি দেওয়া নামে, বিদেশ পাঠানোর নামে, পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

তার নিকট হতে ১ টি সেনাবাহিনীর ও একটি সিআইডির ভুয়া আইডি কার্ড এবং র‍্যাবের পোশাক পরিহিত ২ কপি ছবি পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর