শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

জয়পুরহাট সরকারি কলেজ সাবেক রোভারদের মিলনমেলা অনুষ্ঠিত

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৩৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ মে, ২০২২

স্মৃতির টানে ভাতৃত্বের বন্ধনে’ এই প্রতিপাদ্যে জয়পুরহাট সরকারি কলেজ (জসক) রোভার স্কাউট গ্রুপের সাবেক রোভারদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনব্যাপী চলে নানা আয়োজন।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বেলুন উড়িয়ে উদ্বোধন, র্যালী, স্মৃতিচারণা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের সাবেক প্রায় একশ রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কারও বয়স ষাটোর্ধ্ব, আবার কারও সত্তরের কাছাকাছি।

এই কলেজের সাবেক রোভার ও কুড়িগ্রাম জেলার অবসরপ্রাপ্ত ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, সাবেক রোভার ও কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক আব্দুল মান্নান, সাবেক রোভার ও পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার একেএম রফিকুল ইসলাম, সাবেক রোভার আমিনুল ইসলাম, মোরশেদুল আলম লেবু সহ অনেকেই তাদের স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউট ইউনিটের আরএসএল গোলাম আজম, সহকারি অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক বিপ্লব ইসলাম, কলেজের সাবেক মোক্তাদির মোস্তফা তিতাসসহ অনেকেই ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর