শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ঝালকাঠির পুলিশ সুপারের বদলী, যোগদান করলেন আফরুজুল হক টুটুল

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: / ৩৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাষ্ট্রপতির এক আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। যার মধ্যে অনেকের বদলির সঙ্গে করা হয়েছে পদায়নও। বুধবার (৩ আগষ্ট) জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশসহ ও পদায়নও করা হয়েছে। এ আদেশে ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার পদে পদায়ন দেয়া হয়েছে মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে। তিনি মঙ্গলবার (২৩ আগষ্ট) অপরাহ্নে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফজলুল হকের ছেলে।

এসপি টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগ দেন।
চাকুরি জীবনের তিনি বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এবং কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ২৪তম বিসিএস ক্যাডার ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে সিআইডি ঢাকায় বদলী করা হয়েছে। ঝালকাঠিতে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে ২০১৯ সালের ২০ জুন ফাতিহা ইয়াসমিন ঢলি যোগদান করেছিলেন। তিন বছর ২মাস তিনি ঝালকাঠিতে কর্মরত থেকে মঙ্গলবার (২৩ আগষ্ট) বিদায় গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর