শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

টঙ্গীতে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহীম (৪৫) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১ এর সদস্যরা। সোমবার (৪ সেপ্টেম্বর) সাড়ে ৬ টা সময় তাকে আটক করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান,গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,টঙ্গী পূর্ব থানাধীন জামতলা উত্তরপাড়া গাজীপুরা এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদক ক্রয়বিক্রয় করছে। এমন সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে থেকে চার বোতল বিদেশি মদ ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
আটককৃত ইব্রাহিম টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা
এলাকার হাজী নুরুল ইসলাম এর ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর