মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

টঙ্গীতে শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার বঙ্গ-সি ফুড প্রোডাক্টস নামক একটি শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অবৈধভাবে উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাত করাসহ বিভিন্ন অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রচার শাখার সহকারী পরিচালক শাহ আলমসহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, স্থাণীয় পুলিশ ও গনমাধ্যম কর্মীরা।
আব্দুল জব্বার মন্ডল বলেন, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে গাজীপুর জেলার টঙ্গী দত্তপাড়া এলাকার বঙ্গ-সি ফুড প্রোডাক্টস নামক একটি শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে রবিনহুড ড্রিংকস, মিস্টার এডিবল জেল, আচারসহ শিশু খাদ্য মুড়ি, সরিষার তেল, টোস্ট বিস্কুট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মসলা বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্স ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করে অবৈধভাবে এসব খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণসহ বাজারজাত করা, শিশু খাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করা, ওজনে কম দেয়া, বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, ল্যাবের ফ্রিজে বিভিন্ন রিএজেন্টের সাথে পঁচা কাঁচা মরিচ ও গুড়া সংরক্ষণ করা ইত্যাদি অপরাধে বঙ্গ সি ফুড প্রডাক্টসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জনসার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর