সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঈদকে সামনে রেখে চলছে মাদক ব্যবসা জমজমাট

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩০২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ জুন, ২০২২

ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন গাঁজার জমজমাট ব্যাবসা হয়ে উঠেছে। বারবার তাদের আটক করেও এ ব্যবসা দমন করা যাচ্ছে না।

পুলিশের তালিকায় রোড রেলস্টেশন ফকিরপাড়া শহরসহ বিভিন্ন এলাকায় শতাধিক মাদক স্পট রয়েছে। ও মধ্যে রোড রেলস্টেশন এক নাম্বারে এবং ২ শতাধিকেরও বেশি চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে। এ সব স্পট থেকে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী কিছু মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে কারাগারে প্রেরণ করলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে।
তবে অনেক রাঘব বোয়াল মাদক বিক্রেতারা বরাবরের মতোই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। আবার কিছু অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমিশনের ভিত্তিতে তাদের কে সুযোগ করে দেয়।

এখন চলছে কুরবানির ঈদ। কয়েকদিন পরেই ঈদ। আর ঈদকে সামনে রেখে শহরে এখন মাদকের ছড়াছড়ি। ঈদকে ঘিরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। প্রতিদিনই জেলার বিভিন্ন স্পট দিয়ে আসছে মাদকদ্রব্য। মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। এর মধ্যে গাঁজার গডফাদার হল ঠাকুরগাঁও রেলস্টেশন ফকিরপাড়ায়।

অনুসন্ধানে জানা যায়, শহরের নিশ্চিন্তপুর, আর্টগ্যালারী বরগুনা গাঁ ঘাটপাড়া,মুন্সি পড়া। আবার বিভিন্ন স্পটে হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ নেশাজাতীয় ইনজেকশন বিক্রি হচ্ছে। এসব স্পটে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বিক্রি হয়।

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই মাদকের মজুদ বাড়াচ্ছে মাদক কারবারীরা। ভারত থেকে লাখ লাখ টাকার মাদক সীমান্তের বিভিন্ন স্পট দিয়ে এপারে আসার পর বিভিন্ন এলাকায় তা সরবরাহ করছে মাদক বিক্রেতারা। মাদক বিক্রেতারা বিভিন্ন কৌশলে উপজেলা জুড়ে সক্রিয় এখন। আর মাদকের টাকা যোগাড় করতে ওই সব এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। যুব সমাজ যাচ্ছে বিপথে।

আর বড় বাড়ি ও মুন্সিরহাট ১২ আউলিয়া এলাকায় ওপেন সকলের সামনে বাংলা মদ বিক্রি করছে।।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে ফকিরপাড়া রাস্তার উপরে চলছে গাঁজার বেপরোয়া ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনির আবারও সু দৃষ্টি কামনা করছি তাদের ধরেন শাস্তি দেন। না হলে আজ যুব সমাজ ধংশের দিকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর