শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল দুর্ঘটনার আশংকা

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

সদর উপজেলার চৌধুরীপাড়া বরে মোহাম্মদ সরকার ওয়াক্ফ স্টেট জামে মসজিদটির গম্বুজের চারপাশে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় সেটি ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় খুবই জরুরী ভিত্তিতে মসজিদটির সংস্কার প্রয়োজন হয়ে দাড়িয়েছে।

মসজিদটি দ্রুত সংস্কার বা পুন: নির্মাণের জন্য মসজিদের মোতাওয়াল্লী চৌধুরী মো: মোস্তফাসহ ওই মসজিদে নামাজ আদায়কারী মুসল্লিগণ জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, মসজিদটি আনুমানিক ১৮৫২ সনে স্থাপিত হয়। প্রায় ১৫০ বছরের এ মসজিদটি বর্তমানে ব্যবহারের অনুপোযোগী হয়ে পরেছে।

মসজিদের তিনটি গম্বুজের চারিদিকে অসংখ্য ফাটল দেখা দেওয়ায় বৃষ্টির পানি চুয়ে পরে নামাজ আদায় করতে সমস্যা হয়। এটি যে কোন সময় ভেঙ্গে পরতে পারে। মসজিদটিতে প্রায় ২শ জন মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন।

আচমকা এটি ভেঙ্গে পরলে মুসল্লীদের বড় ধনের ক্ষতি হতে পারে বলে উল্লেখ করে দ্রুত এটি পুন:নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর