শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

ঠাকুরগাঁওয়ে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২২ এর দাওয়াতি কেন্দ্রীয় মিশন উপলক্ষে জাকের পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে শহরের কালিবাড়িস্থ পৌর কমিউনিটি সেন্টারে এ মিলাদ মাহফিল ও সভা আয়োজন করা হয়।

জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সদস্য মো: আসাদুজ্জামান প্রিতমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাকের পার্টির সদস্য মো: রবিউল ইসলাম রবি, আলোচক জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: বাবুল চৌধুরী, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদের যুগ্ম তথ্য ও প্রযক্তি বিষয়ক সম্পাদক মো: হাবিবুর রহমান, রংপুর সাংগঠনিক বিভাগ-২ এর সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের যুগ্ম তথ্য ও প্রযক্তি বিষয়ক সম্পাদক মো: আল-মামুন, রংপুর সাংগঠনিক বিভাগ-২ এর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদের সদস্য এ্যাড. মো: শফিকুল ইসলাম আলম, রংপুর সাংগঠনিক বিভাগ-২ এর সাংগঠনিক সম্পাদক মো: রাকিবুল এহসান রোকন প্রমুখ। দোয়া মাহফিলে জাকের পার্টি ও ছাত্রফ্রন্টের বিভিন্ন সদস্যরা অংশ নেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর