বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ডিজিটাল ভূমি জরিপ পটুয়াখালীতে শুরু হচ্ছে বুধবার

রিপোর্টারের নাম : / ৪২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ডিজিটাল ভূমি জরিপ আগামী বুধবার পটুয়াখালী জেলায় শুরু হচ্ছে। এর মধ্যে দিয়ে ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্তে প্রবেশ করছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)’-এর পাইলটিং আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল সোমবার ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিডিএস’র পাইলটিং পর্ব সফলভাবে শেষ করা গেলে এটি হবে ভূমি ব্যবস্থাপনায় চূড়ান্ত জরিপ। এরপর ভূমি ব্যবস্থাপনায় আর কোনও জরিপ হবে না। ডিজিটাল প্রক্রিয়াতে চলবে ভূমি জরিপ। একই সঙ্গে সম্পন্ন হবে ভূমির বিদ্যমান অবস্থার মানচিত্র। যেখানে থাকবে না মানুষের কোনও হাত। ডিজিটাল পদ্ধতিতে ড্রোন ব্যবহার করা হবে এই জরিপ কাজে। ড্রোনের মাধ্যমে তোলা ছবি এবং অন্যান্য ফোর্থ জেনারেশন প্রযুক্তি ব্যবহার করে চূড়ান্ত হবে জমির অন্যান্য ইন্ডিকেটর। বিডিএস এমন একটি সিস্টেম, যা বাংলাদেশের ২০০ বছরের ভূমি জরিপ পদ্ধতিকে পেছনে ফেলে নতুন দিগন্তে প্রবেশ করতে বাংলাদেশকে সহযোগিতা করবে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন,এর মধ্যে দিয়ে ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্তে প্রবেশ করেছি। আমরা অনলাইনে নামজারি ও ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের পাশাপাশি ডিজিটাল ভূমি জরিপ ভূমি ব্যবস্থানায় একটি চূড়ান্ত সফলতা। যদিও এটি পাইলটিং প্রোগ্রাম। এটি সফল হলে বাংলাদেশে জমির মালিকানা নিয়ে সাধারণ মানুষকে আর হয়রানির শিকার হতে হবে না।ভূমি অফিসের দালালদের খপ্পড়ে পড়ে মানুষের মূল্যবান সময় ব্যয় হবে না। জমি নিয়ে প্রতারণারও শিকার হতে হবে না।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সরকারের এমন একটি কর্মসূচির ভেন্যু হিসেবে পটুয়াখালীকে বেছে নিয়েছে। ভূমি ব্যবস্থাপনায় এই যুগান্তকারী কর্মসূচি ইতিহাসের অংশ হয়ে থাকবে। উপমহাদেশের ২০০ বছরের ভূমি জরিপের চিরচেনা পদ্ধতিকে বদলে দেবে এই কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর