রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

ঢাকা কলকাতা বাস চালু হচ্ছে কাল

রিপোর্টারের নাম : / ৩৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ জুন, ২০২২

করোনা মহামারীতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও ঢাকা কলকাতা বাস সেবা চালু হচ্ছে। শুক্রবার সকাল থেকে এই বাস চলাচল শুরু হবে।  বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রথমে দুই রুটে চালু হচ্ছে বিআরটিসি আর শ্যামলী এন আর ট্রাভেলসের বাস চলাচল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে দুই বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করা হবে। দীর্ঘদিন পর বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশের জনসাধারণের যাতায়াতের জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টাই মতিঝিল বিআরটিসির বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।

বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, বাস সেবা বন্ধ রাখার আগে ভারত ও বাংলাদেশের মধ্যে ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা ও ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা রুটে বাস চলাচল করতো। তবে এবার আপাতত ঢাকা-কলকাতা-ঢাকা এবং আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা রুটে বাস চলাচল শুরু হবে।

শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ঢাকা থেকে সরাসরি কলকাতা বাস চালানোর জন্য সব ধরণের প্রস্তুরি নেওয়া হয়েছে। বিআরটিসি কাছ থেকেও নির্দেশনা পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর