রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

ঢাকা মেট্রো রেল ব্যাংককের মতো আধুনিক হবে : থাই রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম : / ২৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর ঢাকা মেট্রোরেল নির্মাণ কাজের অগ্রগতির প্রশংসা করে বলেছেন, এটি ব্যাংককের মেট্রো রেলের মতো আধুনিক হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রকল্পের সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঢাকার মেট্রোরেলের মান ও সুযোগ-সুবিধা আমাদের (থাইল্যান্ডের) মান অনুযায়ী হবে। থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী স্মরণে অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূত সাইটটি পরিদর্শন করেন।

ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি (আইটিডি) নামে একটি নেতৃস্থানীয় থাই নির্মাণ কোম্পানি বাংলাদেশের প্রথম মেট্রোরেলের একটি বড় অংশ নির্মাণ করছে।

সুমিতমোর বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে অনেক অর্থনৈতিক সহযোগিতার প্রয়াসের সঙ্গে জড়িত এবং ঢাকা মেট্রো রেল অন্যতম প্রধান প্রকল্প। মেট্রো রেল নাগরিক জীবনমান উন্নয়নের একটি কার্যকরী হাতিয়ার এবং আমি কাজের মান দেখে মুগ্ধ।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, মেট্রোরেল প্রকল্প দেশের জনগণকে বাংলাদেশের উন্নয়নে থাইল্যান্ডের সম্পৃক্ততা এবং অবদান সম্পর্কে আরও বেশি করে জানার জন্য সহায়ক হবে। বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর