রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

তাড়াশে ‘মাদক কারবার’ নিয়ে রির্পোট করে মারপীটের শিকার হলেন সাংবাদিক সালাম

নিজস্ব প্রতিবেদক: / ১৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ জুলাই, ২০২৩

‘মাদক’ কারবার নিয়ে রির্পোট করায় সিরাজগঞ্জের তাড়াশে ‘আমাদের বড়াল পত্রিকার’ ষ্টাফ রিপোর্টার আব্দুস সালাম মারপীটের শিকার হয়েছেন। শুক্রবার

বিকেলে উপজেলার বারোয়ারী বটতলায় মাদক ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হন সাংবাদিক সালাম। থানায় এ ঘটনায় অভিযোগ দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেয় মাদক কারবারীরা। এদিকে, বারোয়ারি বটতলা ও শোলাপাড়া নিবাসি শুভ, পটল স্যানাল,তুষার ও অজ্ঞাত ৫জনসহ আটজনকে আসামী করে সাংবাদিক সালাম রাতেই তাড়াশ থানায় মামলা করেন। মামলা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত আসামীদের কেউই গ্রেপ্তার হয়নি।

সাংবাদিক সালাম জানান, ‘শুভ, পটল স্যানাল ও তুষারসহ বেশ ক’জন মাদক ব্যবসায়ীর কারনে উঠতী বয়সের যুবকগন মাদক আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। সম্প্রতি মাদক কারাবার নিয়ে রির্পোট করায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের কজন ধরাও পড়ে। এরপর তারা আমার প্রতি ক্ষুব্ধ হন। পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে তারা আমাকে মারধোর করে। মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে আমি স্থানীয়ভাবে চিকিৎসা নেই।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান,তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে সাংবাদিক সালামকে উদ্ধার করা হয়। হামলাকারী কজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন সাংবাদিক সালাম।হামলাকারীরা পালিয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস বলেন, ‘মারপীটের ঘটনা শুনেছি। সালামকে কারা মেরেছে বা ঘটনার কি নিয়ে, তা পরিস্কার নই। তবে, পুলিশ বিষয়টির তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর