মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সোহেল রানা সোহাগ : / ৪১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ মে, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে ৭ নং মাধাইনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার  সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থ বছরের ১ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৪৬৪ টাকা আয় ও ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৮২৪ টাকার খসড়া বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জন সম্মুখে ঘোষনা করেন মাধাইনগর ইউপি সচিব বাসুদেব ঘোষ।

উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জন সাধারণ ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট আলোকে এর সংযোজন ও বিয়োজন বিষয়ে আলোকপাত করেন  চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান । জনগনের বিভিন্ন দাবির মধ্যে গুরুত্বপুর্ন ও জরুরী দাবিগুলো কে পাধান্য দিয়ে ইউনিয়নে এ বাজেটে শিক্ষার মানউন্নয়নে  বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল,মোক্তার হোসেন,শফিকুল ইসলাম, আল আমিন,রফিকুল ইসলাম,মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম,সাহিদা খাতুন,চায়না খাতুন সহ মাধাইনগর ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর