বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

তাড়াশে যুব মহিলা লীগের ত্রী-বার্ষিক সম্মেলন শায়লা সভাপতি শারমিন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: / ৪৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ মে, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শায়লা পারভীন সভাপতি ও সাধারন সম্পাদক পদে শারমিন খাতুন নির্বাচিত হয়েছে।

বুধবার (২৫ মে) বিকালে নিমগাছী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে মাঠে সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক রোমানা রেশমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

ভার্চুয়ালী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভিন খান রিমি।

আরো বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী জিন্নাহ আলমাজী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি মো: রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, বাংলাদেশ যুব মহিলা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুপুর খনম দুলি, সহ-দপ্তর সম্পাদক পারভীন খানম মিশু , কার্য নির্বাহী সদস্য লাবনী চৌধুরী, ফাতেমা ফেরদৌস, রাজিয়া সুলতানা শীলা, সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক আফরোজা পারভীন রিনা ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মস্তোফা রিপন।

পরে অনুষ্ঠানের ২য় অধিবেশনে তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন ও শারমিন খাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর