রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনে বিপুল ভোটে আ.লীগ প্রার্থীর জয়লাভ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার প্রথম  নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক বিপুলভোটে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার  মোহাম্মদ শহিদুল ইসলাম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।নৌকা প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক ৮’হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ জগ প্রতীকে  ৪’হাজার ২৫৮ ভোট পান।
মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০ জন, পুরুষ ৯ হাজার ৪৬৭ এবং একজন তৃতীয় লিঙ্গের। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যরা হলেন, মোঃ শহিদুল ইসলাম (নারিকেল গাছ) ও মোঃ আল-আমিন (মোবাইল)। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৪৫ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার  মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর