রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

তিন সন্তানের জননীকে ধর্ষণ, মেম্বার আটক

নিজস্ব প্রতিবেদক : / ৫৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার ভূক্তভোগী গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য আঃ মালেকসহ ২ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করেন।

মামলা দ্বায়ের পর অভিযান চালিয়ে মেম্বারকে আটক করে থানা পুলিশ। আব্দুল মালেক (৩৫) গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য ও বর্নিয়া গ্রামের আবু বক্করের ছেলে এবং অপর আসামী ঐ গ্রামের মৃত আঃ সামাদের ছেলে জামাত আলী। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গালা ইউনিয়নের ভেড়াকোলা পশ্চিমপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী তিন সন্তানের জননী বর্নিয়া বাজার থেকে ডাক্তার দেখিয়ে অটো ভ্যানে করে বাড়ী ফেরার পথে আসামীদ্বয় যাত্রী বেশে উক্ত ভ্যানে উঠে দুগালী গ্রামের শেষ মাথায় ফাঁকা স্থানে চকের মধ্যে জোর পূর্বক ভ্যান হইতে টেনে হিচড়ে নামায়। এরপর ভুক্তভোগীকে জোর পূর্বক মাটিতে ফেলে মোঃ জামাত আলী হাত ও মুখ চেপে ধরে এবং মালেক মেম্বার ভূক্তোভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে।

অপর আসামী ধর্ষণের চেষ্টা করিলে ভূক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে তারা পালিয়ে যায়। এবিষয়ে শাহজাদপুর থানার ওসি(তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, তিন সন্তানের জননীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী মামলা করেছেন। এরপরই প্রধান অভিযুক্তকে আটক করে মঙ্গলবার(১১ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর