রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

তিস্তায় ভেসে উঠলো নিখোঁজ গৃহবধুর লাশ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৪৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

দুই দিন পর তিস্তা নদীতে ভেসে উঠেছে শরিফা বেগম (২৬) নামে নিখোঁজ এক গৃহবধূর লাশ।

বৃহস্পতিবার (২জুন) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলসেতুর পূর্ব পাড়ে নদীতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শরিফা বেগম সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আলুটারী গ্রামের স্রোত আলীর মেয়ে।

সদর থানার এসআই মিজানুর রহমান জানান, প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিয়ে হয় শরিফা বেগমের। বিয়ের পর থেকে তাদের বনিবনা ছিল না। প্রায় বিবাদ লাগত তাদের সংসারে। গত মঙ্গলবার (৩১মে) থেকে শরিফার কোনো খোঁজ নেই বলে তার বাবার পরিবারকে জানায় স্বামীর পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি শরিফার বাবা স্রোত আলী।

দুই দিন পরে বৃহস্পতিবার (২জুন) স্বামীর বাড়ির তিস্তা রেল সেতুর পূর্ব পাড়ে তিস্তা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে তার পরিবারের লোকজন শরিফার শনাক্ত করেন। লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর