বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

দরিদ্র মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো বিএনপি নেতা

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ / ৩২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের হত-দরিদ্র ভ্যানচালক গোলাম মোস্তফা তার মেয়ে শারমিন আক্তার সুমিকে পরিবারের অভাব অনটন লেগে থাকার কারণে অল্প বয়সে দিয়েছিল বিয়ে।

পিতা ভ্যানচালক হওয়াতে সুমির হাতের মেহেদির রঙ না শুকাতেই শ্বামী হাতে ধরিয়ে দেয় তালাক পত্র, অপমানে জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল বাবার বাড়িতে।

হাজারো কষ্ট বুকে চেপে রেখে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মনোযোগ দিয়ে আবারো পড়ালেখা শুরু করেছিলো সুমি, টিকে গেলো রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়।

তবে সুমির বাবা হত-দরিদ্র ভ্যানচালক গোলাম মোস্তফা মেয়েকে মেডিকেল কলেজে পড়াশোনার খরচ দিবে কিভাবে? জোগাতে পারবে কিনা সেই ভাবনারও অন্ত নেই।

এমন অনেক পোস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াতে নজরে আসে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়পুরহাটের সন্তান ফয়সাল আলিমের।

পরবর্তীতে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে সুমির পরিবারের বিষয়ে খোঁজ-খবর নিয়ে সত্যতা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার (২১এপ্রিল) বিকেলে তিনি নিজে উপস্থিত হয়ে জানায় শুভেচ্ছা, তুলে দেন পিতা মাতার হাতে নগদ অর্থ ও সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি।

এছাড়াও সমাজের বিত্তবানেরাসহ এগিয়ে এসেছে অনেকেই এখন অনেকটাই স্বস্তিরতার অনুভব, বলেন সুমির বাবা গোলাম মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর